পশ্চিম মেদিনীপুরে দুটি নতুন সেতু নির্মাণের পরিকল্পনা - The News Lion

পশ্চিম মেদিনীপুরে দুটি নতুন সেতু নির্মাণের পরিকল্পনা

 


দি নিউজ লায়নঃ  পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর ও ধাদিকায় দুটি নতুন সেতু নির্মাণের পরিকল্পনা নিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ৬০ নম্বর জাতীয় সড়কের খড়্গপুরের চৌরঙ্গি থেকে মোড়গ্রাম পর্যন্ত ৪০০ কিলোমিটার রাস্তা চার লেন করা হচ্ছে। 


রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভূইঁয়া জানান , মেদিনীপুর ও খড়্গপুরের সংযোগ স্থলে মোহনপুরের কাছে  কাঁসাই নদীর ওপর এবং গড়বেতার ধাদিকায় শীলাবতী নদীর ওপর যে সেতু রয়েছে সেই দুটি বহু পুরাতন।  ওই দুই সেতুর পাশে আরো একটি করে সেতু নির্মাণের জন্য তিনি জাতীয় সড়ক কর্তৃপক্ষ কে আবেদন করেছিলেন। তারা তাঁকে জানিয়েছেন এই রাস্তায় দুটি সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। 


 ওই দুটি নতুন সেতু নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থার যেমন উন্নয়ন হবে ,তেমনি সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে ও আর কোন সমস্যা থাকবে না বলে স্থানীয় বাসিন্দারা জানান। তবে কবে থেকে সেতু তৈরির কাজ শুরু হবে তা এখনও জাতীয় সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়নি। তবে রাজ্যের জল সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া  ওই দুটি সেতু নির্মাণের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে বলে তিনি জানান

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.